শুটিংয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবাং ছবির একটি দুর্ধর্ষ দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হলেন সালমান খান। সম্প্রতি এই ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সালমানের আঘাত তেমন গুরুতর নয়। প্রয়োজনীয় চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয় তাঁকে। তবে কিছুদিন সম্পূর্ণ বিশ্রাম নিতে বলা হয়। দাবাং ছবিটি তৈরি করছেন সালমানের ভাই আরবাজ খান। এটিই তাঁর প্রথম ছবি। ভাইয়ের ছবিটি সুন্দর এবং ব্যবসায়িক সাফল্যের জন্য চেষ্টার কমতি নেই সালমানের। তাই আগুনের মধ্য দিয়ে দৌড়ে যাওয়ার দৃশ্যে নিজেই অভিনয় করেছেন। পরিকল্পনা অনুযায়ী একটি মাত্র শটেই দৃশ্যটি চূড়ান্ত করা হবে। কিন্তু অতিরিক্ত ধোঁয়ার কারণে দৃশ্যটি নিজের মনের মতো করতে পারছিলেন না সালমান। পাশাপাশি দৃশ্যটিকে আকর্ষণীয় করার একটা চেষ্টাও ছিল। তাই তিনি কয়েকবার শট নেন। আর এতে আহত হন তিনি। সঙ্গে সঙ্গে সালমানকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, সালমান সুস্থ আছেন। মহারাষ্ট্রের সাতারা জেলার একটি স্পটে দাবাং ছবির শুটিং চলছে এখন।