শুটিংয়ে আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের দিল্লিতে সাইফ আলী খানের সঙ্গে অ্যাকশন ছবি এজেন্ট বিনোদ-এর শুটিং করতে গিয়ে আহত হয়েছেন কারিনা কাপুর। দৃশ্যটি ছিল, হেলিকপ্টার থেকে পড়ে যাবেন কারিনা। আর এই দৃশ্য করতে গিয়ে আহত হন তিনি। পরে দুজন চিকিৎসক এসে কারিনাকে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দেন। চিকিৎসকদের মতে, আঘাত তেমন গুরুতর নয়। জানা গেছে, সুস্থ হয়ে আবারও শুটিংয়ে অংশ নিচ্ছেন কারিনা। ছবিটি প্রযোজনা করছে সাইফ আলী খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান। আর পরিচালনা করছেন শ্রীরাম রঘুবরন।