শুটিংয়ে আহত অভিষেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিষেক বচ্চন। গত বুধবার জয়পুরে বোল বচ্চন ছবির শুটিংয়ে এ দুর্ঘটনা ঘটে। মারদাঙ্গার দৃশ্যে একটি রিকশাকে তাড়া করছিলেন অভিষেক। দৌড়াতে গিয়ে পা হড়কে পড়ে যান। চোখের কাছে চোট লাগে। সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নেওয়া হয় তাঁকে। একে একে ছয়টি সেলাই দিতে হয় সেখানে। টুইটারে লেখা বার্তায় বাবা অমিতাভ বচ্চন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সুস্থ হয়ে উঠতে আরও কয়েকটা দিন সময় লাগবে অভির।’ ভক্ত ও দর্শকদের উদ্দেশে অভিষেক বলেছেন, তিনি ভালো আছেন। গুরুতর কিছু হয়নি। চোখের কাছে চোট পেয়েছেন। কয়েকটা সেলাই লেগেছে। বিশ্রামে আছেন এখন। আশা করছেন দ্রুত সেরে উঠবেন। এরপর বোল বচ্চন ছবির শুটিংয়ে অংশ নেবেন। এনডিটিভি।