শুটিংয়ে চোট, বিশ্রামে অমিতাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনা যেন বচ্চন পরিবারের পিছু ছাড়ছে না। কদিন আগে অভিষেক বচ্চন শুটিং করতে গিয়ে চোখের কাছে আঘাত পেয়েছেন। সম্প্রতি পাঁজরে চোট পেয়ে ব্যথায় ভুগছেন অমিতাভ বচ্চন। রামগোপাল ভার্মার ‘ডিপার্টমেন্ট’ ছবির শুটিং চলছিল। মাঝারি ধাঁচের অল্পস্বল্প কিছু মারদাঙ্গার দৃশ্য ছিল সেখানে। সেই দৃশ্যে কাজ করতে গিয়ে চোট লাগে অমিতাভের বুকে। ৬৮ বছর বয়সী এই অভিনেতা টুইটার বার্তায় বলেন, ‘মনে হচ্ছে, পাঁজরের হাড়ে ফাটল দেখা দিয়েছে এবং এর কোনো গতানুগতিক চিকিত্সা নেই। অতএব, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, বিশ্রাম নিতে হবে। তিন-চার সপ্তাহে আপনা থেকেই সেরে যাবে।’ ‘আপাতত প্রচণ্ড ব্যথা দমিয়ে রাখতে গরম পানির ব্যাগ ব্যবহার করছি। সেটা খুব আরাম দিচ্ছে। আশা করি, ঠিক হয়ে যাবে সব।’ ব্লগে লেখা অপর এক বার্তায় বললেন অমিতাভ। পিটিআই ও আইএএনএস।