শুটিংয়ে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলার অচেনা মানুষ ধারাবাহিকের শুটিংয়ে আহত হলেন পরিচালক রিপন নবী। গত শনিবার সন্ধ্যায় উত্তরার আপন ঘর শুটিং বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নাটকটির অভিনয়শিল্পী শোয়েবকে একটি দৃশ্য বুঝিয়ে দেওয়ার সময় পেছনে রাখা শুটিংয়ের জন্য ব্যবহূত এক হাজার ওয়াট লাইটের দিকে খেয়াল করেননি রিপন। লাইটটি রিপনের কাঁধে লেগে যায়। এতে তাঁর কাঁধের বাম পাশের কিছু অংশ পুড়ে যায়। এরপর চিকিৎসকের পরামর্শে তাঁকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়।রিপন নবী জানান, এখন তিনি বিশ্রামে আছেন।