শুটিংয়ে দুর্ঘটনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কয়েক দিনের বৃষ্টিতে রাস্তাটা পিছল হয়ে ছিল। কিন্তু রোদ থাকায় তা দেখে বোঝা যায়নি। দৃশ্যের প্রয়োজনে আমাকে দ্রুতগতিতে হাঁটতে হচ্ছিল। হঠাৎ পা পিছলে পড়ে যাই। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর দেখি ফজলুর রহমান বাবু ভাই আমার দিকে উদ্বিগ্ন হয়ে চেয়ে আছেন। আর একজন আমার মাথায় পানি ঢালছে।’ এভাবেই একটি দুর্ঘটনার কথা বললেন সিদ্দিকুর রহমান। নাটকের নাম গায়ের মানুষ। সম্প্রতি মানিকগঞ্জের কইট্টাতে এই ধারাবাহিকের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন সিদ্দিক। তিনি আরও বলেন, ‘জ্ঞান ফেরার পর অনেক কিছুই অস্বাভাবিক মনে হচ্ছিল। সুস্থ হতে বেশ কিছুটা সময় লেগে যায়। খুব ভয় পেয়েছিলাম। হাতে ও গালের ক্ষতের দাগ এখনো সারেনি। আসলে অভিনয়ের সময় অনেক কিছুই মনে থাকে না। তাই হয়তো দুর্ঘটনার কবলে পড়তে হয়।’