শুটিংয়ে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের টেলিছবি যে জীবন ফড়িংয়ের শুটিং করতে গিয়ে অসুস্থ হলেন প্রবর রিপন। জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে টেলিছবিটির শুটিংয়ে বিষাক্ত পোকার কামড়ে মুহূর্তেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়ে। সেখানে চিকিৎসা দেওয়ার পর রাত নাগাদ তিনি কিছুটা সুস্থ অনুভব করেন। এরপর তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়।এনটিভির ঈদ অনুষ্ঠানমালার জন্য তৈরি হচ্ছে যে জীবন ফড়িংয়ের টেলিছবিটি। এখানে অপি করিমের বিপরীতে অভিনয় করছেন প্রবর রিপন ও আলিফ। আর এটি পরিচালনা করছেন মাসুদ হাসান।