শুটিংয়ে পা মচকেছে মৌটুসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংককের কোসামুই দ্বীপে এখন হা ডু ডু নাটকের শুটিং হচ্ছে। এই ধারাবাহিকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় পা মচকেছে মৌটুসীর। ব্যাংকক থেকে গতকাল রোববার দুপুরে মুঠোফোনে নাটকটির একজন পরিচালক সকাল আহমেদ বলেন, ‘এখানে আমরা উঠেছি সামুই লাগুনা রিসোর্টে। ২৩ সেপ্টেম্বর বৃষ্টির মধ্যে এই রিসোর্টের লবিতে হাঁটতে গিয়ে পা পিছলে পড়ে যান মৌটুসী। এরপর তাঁকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্স-রে করার পর জানা যায়, মৌটুসীর পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত লেগেছে। তাঁর পায়ে ব্যান্ডেজ দেওয়া হয়েছে। চিকিৎসক তাঁকে এক সপ্তাহ পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।’মৌটুসী বলেন, ‘চিকিৎসক বিশ্রাম নিতে বলেছেন ঠিকই, কিন্তু তার পরও বসে বসে যতটুকু সম্ভব কাজ করছি। এখন ক্রাচে ভর দিয়ে আমি চলাফেরা করছি। আর নিয়মিত ওষুধ খাচ্ছি।’সকাল জানান, ৩০ সেপ্টেম্বর তাঁরা দেশে ফিরবেন। হা ডু ডু নাটকটি লিখেছেন কাজী শাহেদুল ইসলাম, যৌথভাবে পরিচালনা করছেন সকাল আহমেদ ও রায়হান খান। এতে অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ, মৌটুসী, জেনি, নাঈমসহ আরও অনেকে।