শুটিংয়ে ‘না’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো ছবির শুটিং করছেন না কারিনা কাপুর। না, দুঃখে নয়; বুকভরা আনন্দে। দিদি কারিশমা কাপুরের ছেলে আসছে ঘরে। কাপড়-চোপড় আর খেলনা কিনতে হবে না! এসব নিয়েই ব্যস্ত এখন কারিনা। মুম্বাইয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে আজকালের মধ্যেই ছাড়া পেয়ে কারিশমা বাসায় ফিরছেন। সঙ্গে আসছে তাঁর ছেলে। এমনি আনন্দ কারিশমার বাবার বাসায় অন্য সবার। সেখানে বাবা রণধীর কাপুর, মা ববিতা, কারিশমার স্বামী সঞ্জয় কাপুর ও মেয়ে সামাইরাকে নিয়ে এক নৈশভোজের আয়োজন করেছেন কারিনা। বেচারা সাইফ আলী খানের কী হবে? ‘না, ওকে বাদ দিয়ে কি পার্টি হয়?’ বললেন কারিনা।গত শুক্রবার ছেলের মা হয়েছেন কারিশমা।