মম। চলচ্চিত্রে অভিনয় করবেন। তাই নাটকের কাজ কমিয়ে দিয়েছেন এখন। নতুন কোনো ধারাবাহিক নয়, কাজ করছেন পুরোনোগুলোতে। মাঝেমধ্যে এক ঘণ্টার নাটক করেন। কাজের বাইরে পুরো সময়টা বাসাতেই থাকেন।কী করছেন?বাসায়। আমার ছেলেকে (উদ্ভাস) অনেকটা সময় দিতে পারছি। নিজেও একটু বিশ্রাম নিচ্ছি।ছবির কাজ কবে শুরু হচ্ছে?এই মুহূর্তে ছবির কাজ শুরু হওয়ার কথা ছিল এপ্রিল মাসে। একটু ঝামেলা হয়েছে। ছবির পরিচালক মাসুদ হাসানের ল্যাপটপ হারিয়ে গেছে। ওই ল্যাপটপে ছবির পুরো চিত্রনাট্যটা ছিল। এখন তাঁকে আবার নতুন করে চিত্রনাট্য লিখতে হচ্ছে। লেখা শেষ হওয়ার পর নতুন তারিখ চূড়ান্ত হবে।এখন কোন ধারাবাহিকের কাজ হচ্ছে?দুটি ধারাবাহিক—নিশিগন্ধা আর আসিন। প্রথমটি চ্যানেল নাইনে আর পরেরটি চ্যানেল টোয়েন্টিফোরে যাচ্ছে। দুটি ধারাবাহিকই ১০৪ পর্ব পর্যন্ত প্রচারিত হবে। কাজ হয়েছে মাঝামাঝি পর্যন্ত।‘আসিন’ নাটকের নাট্যকার ও পরিচালক এজাজ মুন্না আপনার স্বামী। এ ক্ষেত্রে কাজ করতে গিয়ে নিশ্চয়ই অনেক সুবিধা পাচ্ছেন।বাইরে থেকে যে কেউ তা-ই ভাববেন। কিন্তু মুন্না নাটকের অন্য শিল্পীদের সঙ্গে যেমন ব্যবহার করে, আমার সঙ্গে তার কোনো ব্যতিক্রম হয় না। বরং এ ব্যাপারে আমাকে অনেক সচেতন থাকতে হয়, যাতে কেউ কিছু বলতে না পারেন।শুনেছি, নাটকটির শুটিং আপনার বাসার কাছাকাছি কোথাও হচ্ছে?ঠিকই শুনেছেন। ধানমন্ডিতে। শুটিংবাড়ির নাম ‘টকিজ’। এ ক্ষেত্রে আমি একটু সুবিধা পাই। এই যেমন দুপুরে বাসায় চলে আসি। দুপুরের খাবারটা বাসায় খেয়ে নিই। বাচ্চাকে একটু সময় দিই।বাসার খাবারকে গুরুত্ব দেওয়ার কারণ কী?আমি যখন প্রথম দিকে শুটিং করতাম, তখন শুটিং ইউনিটের খাবার খুব ভালো লাগত। মনে হতো, কী মজার খাবার! তারপর প্রায় প্রতিদিন খেতে খেতে এখন আর ইচ্ছা হয় না। মনে হয়, খাবার যে কেন দেয়!