শুটিংয়ের ফাঁকে খেলা দেখা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউড অভিনেতা জনি ডেপের ফুটবল আসক্তি কমবেশি সবার জানা। একদিকে ছবির শুটিং, অন্যদিকে খেলা দেখা—দুই-ই চলছে সমানতালে। শুধু একাই দেখছেন না। ছবির অন্য কলাকুশলীদের নিয়ে উপভোগ করছেন বিশ্বকাপ ফুটবলের বড় ম্যাচগুলো। এ জন্য শুটিং স্পটে টেলিভিশনের ব্যবস্থা করেছেন। ৪৭ বছর বয়সী এ অভিনেতা এখন পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান: অন স্ট্র্যাঞ্জার টাইডস ছবির শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আর শুটিংয়ের ফাঁকে ফাঁকে চলছে খেলা দেখা। ওয়েবসাইট।