শুটিংয়ের সময় পায়ে ব্যথা পেয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক গ্র্যাজুয়েট। এটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল। এতে অভিনয় করেছেন নাফিজা। কথা হলো তাঁর সঙ্গে।আজ তো আপনার ‘গ্র্যাজুয়েট’ নাটকটি দেখানো হবে।নাটকে আমি বোনের বাসায় এসেছি। এখানে আসার পর আমাকে নিয়ে ওই বাড়ির ভাড়াটে জাহিদ হাসান, হাসান মাসুদ ও সিদ্দিকের মধ্যে টানাপোড়েন শুরু হয়। মাস দুয়েক আগে কাজ করেছিলাম। এখন এই নাটকের পরিচালক চলচ্চিত্র তৈরি নিয়ে ব্যস্ত আছেন। শুনেছি, সামনের মাস থেকে আবার নাটকটির কাজ শুরু হবে।এনটিভির ‘আষাঢ়ে গল্প’ নাটকে কাজের সময় নাকি দুর্ঘটনা হয়েছিল?হ্যাঁ, এই নাটকে শুটিংয়ের ফাঁকে মেকআপ রুমে বসা থেকে উঠতে গিয়ে হঠাৎ পায়ে ব্যথা পেলাম। কিছুক্ষণের মধ্যেই পা অনেক ফুলে যায়। চিকিৎসকের কাছে যাওয়ার পর জানতে পারি, পা মচকে গেছে। এরপর অনেক দিন হাঁটা একেবারে নিষেধ ছিল। তাই কোনো কাজ করতে পারিনি। নাটকটির কাজ কোথায় করেছিলেন?ইস্কাটনের এক বাসায়। পরে শুনেছি, ওই বাড়িতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবির শুটিং হয়েছিল।দেশ টিভির ‘খোঁয়াড়’ নাটকটি নিয়ে কিছু বলুন।এটা খুবই মজার নাটক। আমার বড় বোন চুমকির চোখে সমস্যা আছে। বলতে পারেন, একটু ট্যারা। বাস্তবে তো ওনার চোখ ট্যারা নয়। তাই যখনই তিনি চোখ ট্যারা করে ক্যামেরার সামনে এসে দাঁড়াতেন, তখনই সবাই হাসাহাসি শুরু করত। হাসির জন্য বেশির ভাগ দৃশ্যই আবার নতুন করে নিতে হতো।এখন কী কাজ করছেন?আমি সাধারণত একটু চঞ্চল প্রকৃতির এবং হাসাহাসি করা মেয়ের চরিত্রেই বেশি অভিনয় করি। এবার একটু আলাদা ধরনের, মানে একটু সিরিয়াস চরিত্রে অভিনয় করেছি। আবদুল্লাহ রানার এই নাটকের নাম বড় মা। এতে বড় মায়ের চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। এটি এক ঘণ্টার নাটক। মাত্র দুই দিন আগেই শেষ করেছি।আর ধারাবাহিক?গোলাম সোহরাব দোদুলের ক্যাফেটেরিয়া ধারাবাহিকের কাজ করতে যাচ্ছি সিলেটে। নাটকটির প্রথম অংশের কাজ করেছিলাম ব্যাংককে। এতে আমার স্বামীর চরিত্রে অভিনয় করছেন তৌকীর আহমেদ। এটা একটু অন্য ধরনের গল্প। মানে গল্পটিতে একটু রহস্য আছে।