শুটিং-মুহূর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একদিকে চলছিল অনুষ্ঠান, অন্যদিকে শুটিং। দারুণ হট্টগোল। পথচারীরা অনেকেই ভাবছিলেন, হয়তো কোনো মিউজিক ভিডিওর শুটিং হচ্ছে। কারণ, সংগীতশিল্পী পান্থ কানাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে। কিন্তু যাঁরা শুটিং দেখার জন্য একটু থেমেছিলেন, তাঁরা বুঝতে পেরেছেন মূল বিষয়টি। সেখানে চলছিল আমেরিকান ড্রিমস ছবির শুটিং। অভিনেতা হিসেবে কণ্ঠশিল্পী পান্থ কানাই গতকাল বৃহস্পতিবার প্রথমবার দাঁড়ালেন ক্যামেরার সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে হয় তাঁর অংশের শুটিং। ছবির পরিচালক জসিম উদ্দিনও এই ছবির একটি চরিত্রে অভিনয় করছেন। পান্থ কানাইয়ের সঙ্গে গতকাল তিনিও দাঁড়িয়েছিলেন ক্যামেরার সামনে।