শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারুকণ্ঠ আবৃত্তি সংসদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ ও আবৃত্তি কর্মশালা। চার মাসব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষণ দেবেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী, আশরাফুল আলম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মীর বরকত, অধ্যাপক রতন সিদ্দিকী, হাসান আরিফ প্রমুখ। কর্মশালার পাঠদান হবে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত, টিএসসি-ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আবেদনপত্র পাওয়া যাচ্ছে থিয়েটার কর্নার, বেইলি রোড; কফি হাউস, শিল্পকলা একাডেমী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রে। বিজ্ঞপ্তি।