শুদ্ধ করে জাতীয় সংগীত শিক্ষার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গত রোববার ও গতকাল সোমবার দুই দিনব্যাপী শুদ্ধ করে জাতীয় এবং রবীন্দ্রসংগীত শেখার প্রশিক্ষণ দিয়েছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমিনুল হক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত প্রশিক্ষক রকিবুল হাসান এ প্রশিক্ষণ দিয়েছেন। নেত্রকোনা সরকারি বালিকা বিদ্যালয়, দত্ত উচ্চবিদ্যালয়, আদর্শ বালিকা বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আয়োজকেরা জানান, এটি তাঁদের চলমান কার্যক্রম। পর্যায়ক্রমে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ প্রশিক্ষণ দেওয়া হবে।