শুদ্ধ হিন্দি সমস্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীপিকা পাড়ুকোন ভালো নাচেন, অভিনয় করেন, চাইলে ভালো ঢিসুম-ঢুসুম দেখিয়ে দিতেও পটু। কিন্তু চোস্ত হিন্দির কথা উঠলেই জ্বর আসে তাঁর গায়ে। যেখানে বাঘের ভয়, রাত সেখানে হবেই! এবার আরাকষান ছবিতে অভিনয় করতে গিয়ে তেমন পরিস্থিতির মুখোমুখি দীপিকা। পরিচালক প্রকাশ ঝার কড়া নির্দেশ, ছবিতে ভালো হিন্দি বলা চাই। দীপিকা কেবল হাঁসফাঁস করছেন। বললেন, ‘ছবিতে দেশীয় ছোঁয়া প্রবল, তাই এর ভাষাও বেশ কঠিন। এর আগে যে ধরনের ছবিতে অভিনয় করেছি, এই ছবি তেমনটা নয়। এখানে চোস্ত হিন্দিতে কথা বলা চাই, তাই ডাবিংয়ের আগে কঠোর অনুশীলন করছি।’ ওয়েবসাইট।