শুধু একটি গানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহেল আরমানের এই তো প্রেম ছবিতে আইটেম গার্ল হচ্ছেন নিপুণ। ৬ মার্চ ছবির শুটিং করার জন্য নাটোর যাচ্ছেন তিনি। ছবিতে তাঁর চরিত্রটি নিয়ে নিপুণ বললেন, ‘ছবিটি মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে তৈরি হচ্ছে। যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে মুক্তিযোদ্ধাদের একটি দল ধরা পড়ে। তাদের হত্যা করার সিদ্ধান্ত হয়। এর আগে জলসার আয়োজন করে পাকিস্তানি সেনারা। সেখানে আমি যাই এবং নাচ-গান করি।’ গানটি হলো ‘মধুবনের ফুল গো আমি’। আর এতে কণ্ঠ দিয়েছেন ডলি সায়ন্তনী। নিপুণ বললেন, ‘গানটিতে বাংলা ও উর্দু ভাষা ব্যবহার করা হয়েছে।’ ‘আইটেম গার্ল’ হিসেবে শুধু একটি গানে অভিনয় প্রসঙ্গে তিনি বললেন, ‘গানটি শোনার পর খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে, পুরো ছবিতে এই অংশটি গুরুত্বপূর্ণ। তাই রাজি হয়েছি।’