শুধু গান নয় আরও কিছু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান তো সবাই শেখে। কিন্তু শিল্পী হয় কয়জন? এবার সেই শিল্পী তৈরির জন্য ‘কারিগরি’ নামে একটি প্রতিষ্ঠান শুরু করেছেন ফাহমিদা নবী। এখানে কণ্ঠের প্রশিক্ষণের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মাইক্রোফোনের সামনে নিজেকে উপস্থাপন, পরিবেশনা, ব্যক্তিগত আচরণসহ অনেক কিছু শেখানোর দায়িত্ব নিয়েছেন ফাহমিদা। তিনি বলেন, ‘শুধু গান শিখলেই শিল্পী হওয়া যায় না। শিখতে হয় আরও অনেক কিছু। সেগুলো শেখানোর জন্যই আমার এই প্রতিষ্ঠান। এখানে গ্রুমিং পর্যায়ে তারা আরও অনেক কিছু শিখছে। পরবর্তী সময়ে পেশাদার জীবনে এগুলো তাদের অনেক কাজে লাগবে।’