শুধু বাকি কয়লার ইঞ্জিনের রেলগাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেবদাস ছবির কিছু অংশের কাজ বাকি আছে। এর মধ্যে একটি অংশের শুটিং হবে কয়লার ইঞ্জিনচালিত রেলগাড়িতে। সাভারের একটি বাড়িতে ছবির বড় অংশের কাজ শেষ হয়েছে।’ বললেন দেবদাস ছবির পরিচালক চাষী নজরুল ইসলাম। তিনি আরও বলেন, ‘আমার জন্য অবশ্যই এটি চ্যালেঞ্জের কাজ। কারণ অনেক বছর আগে যখন দেবদাস তৈরি করেছিলাম, ওই সময়ের সঙ্গে আজকের প্রেক্ষাপট একেবারেই আলাদা। তার পরও মূল গল্পকে ঠিক রেখে সে রকম লোকেশন খুঁজে কাজ করেছি। তবে ভারতের সঞ্জয় লীলা বানসালীর দেবদাস ছবির সঙ্গে যাতে কোনো বিতর্ক না হয়, সেদিকেও খেয়াল রাখছি।’দেবদাস চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। তিনি বলেন, ‘প্রত্যেক শিল্পীর কাছে একটি প্রত্যাশিত চরিত্র থাকে। আমি তেমনি একটি চরিত্রে অভিনয় করছি। কাজ করার সময় মনে বিশ্বাস করেছি, আমি শাকিব খান নই। এক রক্ষণশীল পরিবারের সন্তান। যে নিজের সিদ্ধান্তে অটল থেকে সব বন্ধন থেকে মুক্ত হয়ে চলে যায়।’ছবিতে পার্বতী চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘পুরোটা সময় উপন্যাসের পার্বতীর কথা ছিল আমার মাথায়।’চন্দ্রমুখী চরিত্রের মৌসুমী বললেন, ‘ছবিটি নিয়ে আমি খুবই আশাবাদী। নিজেও ছবিটি বড় পর্দায় দেখার জন্য অপেক্ষা করছি।’