শুধু মেধাবী নন, ভদ্রলোকও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন (বাঁয়ে) ও লিওনার্দো ডিক্যাপ্রিও (ডানে)
অমিতাভ বচ্চন (বাঁয়ে) ও লিওনার্দো ডিক্যাপ্রিও (ডানে)

লিওনার্দো ডিক্যাপ্রিও সাক্ষাৎকার দিচ্ছিলেন ্লদ্য উলফ অব ওয়াল স্ট্রিট ছবিটি নিয়ে। একজন প্রশ্ন করলেন, গ্রেট গ্যাটসবিতে বলিউড মেগাস্টার অমিতাভের সঙ্গে অভিনয় করার পর আর কি তাঁর সঙ্গে অভিনয় করার ইচ্ছা আছে? ডিক্যাপ্রিও বললেন, ‘অমিতাভ শুধু অসাধারণ মেধাবী অভিনেতাই নন, একজন ভদ্রলোকও। অমিতাভের সঙ্গে অভিনয় করেছি, এটাই আমার গর্ব। একটি ছোট চরিত্রকে কী অসাধারণভাবে ফুটিয়ে তুললেন তিনি! ভবিষ্যতে তাঁর সঙ্গে আবারও কাজ করতে ভালো লাগবে।’ জানালেন ডিক্যাপ্রিও।
 রা. হা.
সূত্র: আইএএনএস, এএনআই