শুধু সালমানের খাতিরেই নাচবেন কারিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাইকে ‘না’ করলেও শেষ পর্যন্ত সালমান খানের অনুরোধ ফেরাতে পারেননি সাইফ আলী খানের পত্নী কারিনা কাপুর। ফরমায়েশি নাচ আর নাচবেন না বলে ঘোষণা দিলেও একটি চ্যানেলের জন্য সালমান খানের নাচের অনুরোধে সম্মতি জানিয়েছেন ‘ছাম্মাক ছালো’খ্যাত কারিনা কাপুর।ভারতের একটি টেলিভিশন চ্যানেল ৩১ ডিসেম্বর রাতে বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এ টেলিভিশন চ্যানেলের প্রস্তাবে ‘দাবাং ২’-এর আইটেম গানে নাচবেন না বলেই জানিয়ে দিয়েছিলেন কারিনা। তবে সালমান খান যখন অনুরোধ করে সামনে হাজির হন, তখন তাঁকে আর ফেরাতে পারেননি পতৌদির নবাব পরিবারের বউ কারিনা কাপুর।এক খবরে মিড-ডে জানিয়েছে, সালমান খান ও কারিনা কাপুরের মধ্যে জমজমাট বন্ধুত্ব। বন্ধুত্বের খাতিরে সালমান খানকে ফেরাতে পারেননি তিনি। শুধু তা-ই নয়, সালমানের অনুরোধে আইটেম গানে নাচার পাশাপাশি পারিশ্রমিকও কম নেবেন বলে জানিয়ে দিয়েছেন কারিনা।