শুধুই আড্ডায় শাকিলা জাফর
বৈশাখী টেলিভিশনের আড্ডায় অংশ নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী শাকিলা জাফর। আলাপচারিতার একপর্যায়ে নিজের গান শেখা প্রসঙ্গে তিনি বলেন, ‘পেশাদার শিল্পী হওয়ার জন্য গান শিখিনি।’শাকিলা জানান, তিনি কখনো ভাবেননি শিল্পী হবেন। তবে শিল্পী হওয়ার পেছনে তাঁর শ্বশুরবাড়ির অবদানই সবচেয়ে বেশি, এ কথা উল্লেখ করেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।ট্যালেন্ট হান্টের মাধ্যমে আসা নতুন শিল্পীদের প্রসঙ্গে শাকিলা বলেন, ‘তাদের অনেকেই গানের বেসিকটা শিখে আসে না। তাদের মধ্যে কনফিডেন্সের অভাব। আমি মনে করি, কনফিডেন্স না থাকলে মাইকের সামনে দাঁড়ানো উচিত নয়।’আড্ডায় জনপ্রিয় এই সংগীতশিল্পী কথা বলেছেন নিজের ক্যারিয়ার, প্রেম-বিয়ে, সংগীতজীবন, তাঁর বর্তমান ব্যস্ততা, ভবিষ্যত্ পরিকল্পনাসহ নানা প্রসঙ্গে।অনুষ্ঠানে শাকিলা জাফর বলেছেন তাঁর অজানা আরও নানা কথা।এসএমএসের মাধ্যমে দর্শকদের পাঠানো নানা প্রশ্ন নিয়ে শাকিলা জাফরের সঙ্গে আড্ডা দিয়েছেন ফারহানা নিশো। পলাশ মাহবুবের গ্রন্থনা ও পরিচালনায় বৈশাখী টেলিভিশনে ‘লীজান শুধুই আড্ডা’ প্রচারিত হবে আগামী শনিবার রাত নয়টা ১০ মিনিটে।