শুধুই সাইফের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেমন চলছে সাইফ-কারিনার সংসার? উত্তরটা বোধহয় অনেকেরই জানা। চলচ্চিত্রে অভিনয়ের কারণে দুজনকে দুজনার কাছ থেকে প্রায় সময়ই আলাদা থাকতে হয়। তবু এর মধ্যেই সময় বের করে নেন তাঁরা। সম্প্রতি ‘ভালোবাসা’র সংসারের আরেকটি দৃষ্টান্ত দেখালেন পতৌদির ছোট নবাব সাইফ আলী খানের পত্নী কারিনা কাপুর।কারিনার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে মিড-ডে ডটকম জানিয়েছে, বর সাইফ আলী খানের জন্য শুটিং ছেড়ে এক দিনের ছুটি নিয়েছিলেন বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা কারিনা কাপুর। ভুপালে শুটিংয়ে ব্যস্ত সময় কাটছে তাঁর। এর মধ্যে এক দিনের জন্য সেখানে বেড়াতে গিয়েছিলেন সাইফ। ভুপালের বিমানবন্দরে নেমে সাইফ তো অবাক। শুটিং বাদ দিয়ে তাঁর জন্য দাঁড়িয়ে আছেন কারিনা কাপুর খান! সাইফ পরে জানতে পেরেছিলেন, তাঁর আসার খবর শুনে আগেভাগেই এক দিনের ছুটি নিয়ে রেখেছিলেন কারিনা। আর সাইফকে অবাক করে দিতেই সে তথ্য গোপন করে বিমানবন্দরে হাজির হয়েছিলেন তিনি। পুরো দিনটি একসঙ্গে কাটিয়েছেন তাঁরা; রাতেও যাকে বলে ক্যান্ডেল-লাইট ডিনার সেরেছেন। সাইফ যখন ভুপাল ছেড়ে আসছিলেন, বিমানবন্দরে আবারও দেখা গিয়েছিল কারিনাকে। সাইফের উদ্দেশে হাত নাড়ছিলেন তিনি।