শূন্য শূন্য রাত-দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের শুরুতে বের হয় জাহিদ সাঁইয়ের প্রথম একক গানের অ্যালবাম ‘নিশ্বাসের বর্ণমালা’। অ্যালবামের সব কটি গানই তাঁর নিজের লেখা ও সুর করা। সম্প্রতি প্রকাশিত হয়েছে শিল্পীর প্রথম গানের ভিডিও। ‘শূন্য শূন্য’ শিরোনামে সেই ভিডিওতে শিল্পী নিজেই মডেল হয়েছেন।
ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয় ‘শূন্য শূন্য’ গানটির ভিডিও। জাহিদের প্রথম অ্যালবামের শুরুর গান সেটি। ৩ জুলাই সেটি অবমুক্ত করা হয় ইউটিউবে। রাজধানীর বেশ কয়েকটি জায়গায় ভিডিওর দৃশ্য ধারণ করা হয়েছে। শিল্পীর সঙ্গে গানটিতে মডেল হয়েছেন বৃষ্টি।
জাহিদ সাঁই জানালেন তাঁর আরও বেশ কয়েকটি গানের ভিডিও তৈরি হবে। শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ভিডিওটি দেখানো হবে। ‘শূন্য শূন্য’ গানের সংগীত পরিচালনা করেছেন সজীব দাস, ভিডিও পরিচালনা করেছেন আবদুল্লাহ আল মামুন।