শুভ-আঁচলের 'কিস্তিমাত' আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কিস্তিমাত’ ছবির দৃশ্য
‘কিস্তিমাত’ ছবির দৃশ্য

আরিফিন শুভ ও নবাগত আঁচল অভিনীত প্রথম ছবি ‘কিস্তিমাত’। ঈদুল ফিতরের পরপরই মুক্তি পাচ্ছে ছবিটি। সম্প্রতি এমনটিই জানিয়েছেন ছবির পরিচালক আশিকুর রহমান। এরই মধ্যে ‘কিস্তিমাত’ ছবির ট্রেইলার প্রকাশিত হয়েছে ইউটিউবে।

‘কিস্তিমাত’ ছবি প্রসঙ্গে আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এটি আমার পরিচালিত দ্বিতীয় ছবি। এবারের ছবিটি রোমান্টিক-অ্যাকশন ধাঁচের। পুরোটাই দাবা খেলার মতো। আমার বিশ্বাস, বাংলা চলচ্চিত্রের দর্শকেরা এই ছবিতে অনেক নতুনত্বের ছোঁয়া পাবেন। সব দিক থেকে ভিন্নতা আনার চেষ্টা করেছি ছবিটিতে। রোজার ঈদের পরপরই সুবিধাজনক সময়ে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেভাবেই সব প্রস্তুতি নিচ্ছি।’

‘কিস্তিমাত’ ছবির দৃশ্য
‘কিস্তিমাত’ ছবির দৃশ্য



‘কিস্তিমাত’ ছবির মধ্য দিয়ে এবারই প্রথম জুটি হয়ে অভিনয় করলেন আরিফিন শুভ ও আঁচল। চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে এফডিসিতে ‘কিস্তিমাত’ ছবির শুটিং শুরু হয়। ঢাকা ও ঢাকার বাইরে একটানা কাজ করার মধ্য দিয়ে ছবিটির শুটিং শেষ হয়।

‘কিস্তিমাত’ ছবিতে নিজের চরিত্রে সম্পর্কে শুভ বলেন, ‘ছবিটিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে আমাকে।’ ছবিটিতে শুভ ও আঁচল ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, টাইগার রবি প্রমুখ।

প্রসঙ্গত, ‘কিস্তিমাত’ ছবির আগে অপূর্ব আর পিয়াকে নিয়ে ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবি নির্মাণ করেছিলেন আশিকুর রহমান।