শুভ নববর্ষ!
সংগীত, টেলিভিশন ও চলচ্চিত্রের বর্তমান আলোচিত কয়েকজন শিল্পীর এ বছরটি কেমন যাবে, তা বিশ্লেষণ করে জানাচ্ছেন কাওসার আহমেদ চৌধুরীহাবিবইয়া হাবিবি! মাই ডার্লিং! (হাবিব শব্দের মানেই তো তাই)...নতুন তেমন কোনো খবর নেই; যাহা হইবে—ভালোই হইবে। ন্যান্সিড্যান্স অ্যা লিট্ল্,...অ্যা লিট্ল্ মোর, ন্যান্সি; অ্যান্ড ইউ উইল বি মাচ মোর ফেমাস, ড্যান্সি...sorry ন্যান্সি, দিস ইয়ার!কনাচলতি বছরটিও আপনার জন্য বয়ে আনবে অজস্র সাফল্যের কণা। আরেফিন রুমিআরে! নতুন বছরেও আপনার...। ভালোই তো! জয়াজয় হোক জয়ার, এ বছরেও আবার। শুভ নববর্ষ।চঞ্চলচঞ্চলতার দিন হলো শেষ, ওরে ও চঞ্চলিয়া! (...এবার শান্ত হয়ে কাজ করে যান, চুপটি করিয়া)।মোশাররফ করিমজরা আস্তে, ভাইয়া!...নতুন এই বছরটাও আপনার মোটামুটি ভালোই যাবে মনে হয়।তিশাএ বছর আপনার জীবনে কমপক্ষে দুটি সুসংবাদ আসবে। বিন্দুবিন্দু বিন্দু জলে সিন্ধু হয়, আরও অনেক কিছুই হয়। ২০১২ খ্রিষ্টাব্দে বিন্দুর সাফল্যও অনেক হবে।মীমএ বছর আপনার মোটামুটি ০৫ ভাগ কাজ অসমাপ্ত থেকে যেতে পারে। শুভ হোক।সারিকানতুন বছর আপনার পেশাগত জীবনে এক নতুন মাত্রা যোগ করবে। শাকিব খানকী খান? কিং খান? ও, না শাকিব খান। চলতি সালেও আপ্-কা কপাল...ভালোই রহেগা, খাঁ সাহাব!পূর্ণিমাহেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া সেই বিখ্যাত গানের লাইনটি মনে পড়ে যায়, ‘সেদিনও এমনই ছিল পূর্ণিমা, পূর্ণিমা/ খেয়ালের খেয়া আমার ছাড়িয়ে গেল দূর সীমা’।...এ বছর আপনি একটি নতুন ধরনের স্বীকৃতি পেতে পারেন।অপু বিশ্বাস২০১২ খ্রিষ্টাব্দে আপনার অগ্রযাত্রার বিষয়ে আপনি নিজের ওপর বিশ্বাস রাখতে পারবেন।