শুভমিতার সঙ্গে গাইলেন শহীদ ও রুমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ক্লাবে গান করার জন্য গতকাল বিকেলে বাংলাদেশে এসেছিলেন কলকাতার এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতা। অনুষ্ঠান শেষে আজ সকালে দুটি একক অ্যালবামে কণ্ঠ দিয়েছেন তিনি। অ্যালবামগুলো আরফিন রুমির তৃতীয় ও শহীদের দ্বিতীয় একক। জানা গেছে, শহীদ ও রুমির পরবর্তী একক অ্যালবাম দুটিতে একটি করে দ্বৈত গান থাকবে। সেগুলোরই রেকডিং শেষ হলো রুমির নিজস্ব স্টুডিওতে। কলকাতার জনপ্রিয় এই শিল্পীর সঙ্গে রুমির প্রথম গান করা হলেও শহীদের এটি দ্বিতীয়বারের মতো গান করা। শহীদের অ্যালবামটির গানের কথা হচ্ছে, Èতুমি অমি কাছাকাছি আছি বলে, এ জীবন হয়েছে মধুময়'। লিখেছেন অনুরূপ আইচ। আর রুমির গানটির কথা হচ্ছে, Èপ্রতিদিন দেখি তোমায় তবুও দেখার সাধ জাগে, কী মায়ায় জড়ালে আমায় এমন তো লাগেনি আগে'। এটি লিখেছেন রবিউল ইসলাম। সুর ও সংগীতায়োজনে রুমি নিজেই। শহীদ বলেন, Èশুভমিতা অমার পছন্দের শিল্পীদের মধ্যে একজন। এর আগে ওনার সঙ্গে আমার চলচ্চিত্রে গান করার অভিজ্ঞতা হয়েছে। এবার একক অ্যালবামেও গান করলাম। আশা করছি দুজনের এ গানটি বেশ ভালোভাবেই শ্রোতারা গ্রহণ করবেন।রুমি বলেন, Èআমি ব্যক্তিগতভাবে শুভমিতার গান ভীষণ পছন্দ করি। সেই ভালোলাগার জায়গা থেকেই তঁার সঙ্গে এ গানটি করেছি।' শুভমিতা বলেন, Èবয়সে তরুণ হলেও রুমির সুর, সংগীতায়োজন আমার খুব পছন্দ। আমার আর শহীদের গানটিও সে খুব যত্ন নিয়ে তৈরি করেছে।' জানা গেছে, গানগুলো অডিওর পাশাপাশি চলচ্চিত্রেও ব্যবহার হওয়ার সম্ভবনা রয়েছে।উলে্লখ্য, একক অ্যালবাম দুটিতে গানের রেকর্ডিং শেষ করেই শুভমিতা ঢাকা ত্যাগ করেন।