শুভযাত্রা ও প্রতিজ্ঞা পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছরাঙা টিভিতে আজ রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে দুটি নাটক শুভযাত্রা ও প্রতিজ্ঞা পালন। পরিচালনা করেছেন শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস। অভিনয় করেছেন মিশু সাব্বির, বাকার বকুল, মিলন ভট্ট প্রমুখ। মামার বাড়িতে বিয়ে খাওয়ার জন্য যাত্রা করে রিফাত ও রুমি। ফেরার পথে সেই যাত্রা আর শুভযাত্রা থাকে না। রাত তখন অনেক গভীর। পথে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা। তারা মুখোমুখি হয় এক নতুন জীবনের। অন্যদিকে, বন্ধুকে দেওয়া প্রতিজ্ঞা পালন করতে ব্যস্ত আরেক বন্ধু।