শুভর জেদি ভ্রমর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফিন শুভ l ছবি: প্রথম আলো
আরিফিন শুভ l ছবি: প্রথম আলো

ছুঁয়ে দিলে মন ছবি নিয়ে যুক্তরাষ্ট্র ঘুরে এলেন অভিনেতা আরিফিন শুভ। সেখান থেকে ফিরেই জানালেন তাঁর নতুন ছবির খবর। শুভকে দেখা যাবে সোহেল আরমানের নতুন ছবি ভ্রমর-এর নাম–ভূমিকায়। সেই সঙ্গে এই অভিনেতা কাজ শুরু করেছেন সোহানুর রহমান সোহানের জেদি ছবিতেও।
শুভ জানালেন, এরই মধ্যে দুই দিন জেদি ছবির শুটিং করেছেন। আপাতত কাজ বন্ধ আছে। ভ্রমর নিয়ে শুভ বলেন, ‘সোহেল ভাইয়ের ছবিতে কাজের ব্যাপারে চূড়ান্ত কথাবার্তা হয়েছে। মঙ্গলবার (আজ) সন্ধ্যায় চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে।’ সোহেল আরমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও জানান, আজ সন্ধ্যায় চুক্তি হতে পারে। পরিচালক আরও জানান, শুভ ছবির নাম–ভূমিকায় অভিনয় করবেন। আগামী আগস্ট-সেপ্টেম্বর মাসে ছবির শুটিং শুরু হবে। শুভর বিপরীতে থাকছেন অভিনেত্রী শায়লা সাবি।
এদিকে সোহানুর রহমান সোহান জানান, জেদি ছবিতে শুভর বিপরীতে অভিনয় করছেন ইশারা আজাদ।