শুভর তৃতীয় অ্যালবাম ‘অনেক স্বপ্ন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানোফোন...বেশ কিছু গান করার ইচ্ছা আছে। নিজের গানগুলো তো করবই, কয়েকটি কভারও করব।তৃতীয় অ্যালবাম, অনেক স্বপ্ন...আমার তৃতীয় অ্যালবামের নাম অনেক স্বপ্ন। অ্যালবামের একটি গান, ‘স্বাধীন ২’ ইতিমধ্যেই শ্রোতারা শুনেছেন। অ্যালবামে মোট নয়টি গান থাকবে। দুটি দ্বৈত গানে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন টুম্পা। অ্যালবাম কবে মুক্তি পাবে, সেটা অবশ্য এখনো ঠিক করিনি।যদি স্বপ্নের সঙ্গে হাতে রেখে হাত...আমি স্বপ্ন দেখি, একদিন দক্ষিণ এশিয়ার গানের জগতে বাংলাদেশের নাম সবার ওপরে থাকবে। দক্ষিণ এশিয়ার গান বলতে বিশ্বের মানুষ বাংলাদেশের গানকে বুঝবে।এফএনএফ...ফুয়াদ ভাই দেশের বাইরে আছেন। তাই এফএনএফের সঙ্গে আপাতত কোনো শো করা হচ্ছে না।শুভর শুভদিন...আমার কাছে জীবনের সেরা দিন হলো, যেদিন ‘সাউথ এশিয়ান রকস্টার’ হলাম। দেশের বাইরে সাতটি দেশের মধ্যে বাংলাদেশের পতাকাটি যখন সবার ওপরে উঠে এল, এই অনুভূতি ভুলব না।প্রিয় কভার...জেসন মেরাজের ‘আই এম ইয়োরস’।আমার দেখা সেরা কনসার্ট...সম্ভবত ১৯৯৮ সালের কথা। তখন কলেজে পড়ি। ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে একটি কনসার্ট হয়েছিল। ওয়ারফেজ, এলআরবি, জেমস, উইনিং... আরও কিছু ব্যান্ড ছিল। সেই কনসার্টের কথা মনে পড়ে।‘টু বি কন্টিনিউড’...ইফতেখার আহমেদ ফাহমীর টু বি কন্টিনিউড চলচ্চিত্রে ‘তারায় তারায়’ শিরোনামে একটি গান গেয়েছি। ফুয়াদ ভাইয়ের কম্পোজিশন। গানটি একটু অন্য রকম। মো. সাইফুল্লাহ