শুভর ব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর বিরতির পর আবারও নতুন একক অ্যালবামের কাজ শুরু করেছেন ডি রকস্টার ও সাউথ এশিয়ান সুপারস্টার খ্যাত সংগীতশিল্পী শুভ। এ অ্যালবামের বেশির ভাগ গানের কথা লিখেছেন ও সুর করছেন শুভ নিজে। এছাড়া সুরকার ও সংগীত পরিচালক হিসেবে কাজ করবেন প্রিন্স মাহমুদ, ফুয়াদ ও আমজাদ।শুভ বলেন, ‘অ্যালবামে নতুনভাবে সবকিছু চিন্তা করছি। এবারে দ্রুতলয়ের গান করার কথা ভাবছি। সেভাবে প্রস্তুতিও নিচ্ছি। নতুন অ্যালবামে মেলো ইলেকট্রনিক সাউন্ডের প্রভাবই বেশি থাকবে।’শুভর এবারের অ্যালবামটিও প্রকাশিত হবে জি-সিরিজের ব্যানার থেকে। কাজের অগ্রগতি প্রসঙ্গে শুভ বলেন, ‘এরই মধ্যে কয়েকটি গান বাছাই করেছি। সেগুলোর সুরও করা হয়েছে। যেহেতু চাকরি করি তাই অফিস নিয়েও ব্যস্ত থাকতে হয়। তাছাড়া কিছুদিন আগে বিয়ে করার কারণে সংসারেও সময় দিতে হচ্ছে। এরপর যে সময়টুকু পাচ্ছি, সে সময়টাতে নতুন অ্যালবামের কাজ করে যাচ্ছি।’উল্লেখ্য ২০০৬ সালের ডি রকস্টার এবং ২০০৮ সালের সাউথ এশিয়ান সুপারস্টার শুভর এখন পর্যন্ত দুটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এগুলো হচ্ছে শুভস রকার্স ইন (২০০৭) এবং অনেক কিছু (২০১১)।