শুভর মৃত্যুপুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফিন শুভ
আরিফিন শুভ

খবরটা দিয়েছিলেন আগেই। এবারে সবকিছু ঠিকঠাক। মৃত্যুপুরী ছবিতে অভিনয় করতে অস্ট্রেলিয়া যাচ্ছেন আরিফিন শুভ। অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিডনির বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হবে।
সর্বশেষ মুক্তি পাওয়া ছবি কিস্তিমাত নিয়ে যখন বেশ আলোচনা চলছে, এর মধ্যেই এই ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি।
শুভ বলছিলেন, ‘মৃত্যুপুরীর গল্প অ্যাকশন ঘরানার। এ ছাড়া গল্পের ওপর ভিত্তি করে লোকেশনের বৈচিত্র্যও থাকছে। ছবির ৯০ ভাগ কাজই অস্ট্রেলিয়ায় হবে।’
ছবির পরিচালক জায়েদ রেজওয়ান। শুভর মন্তব্য, ‘ছবির বাজেটও ভালো। পরিচালকের পরিকল্পনা অনুযায়ী কাজটি ঠিকঠাক করতে পারলে ভালো একটা কাজ হবে।’
৩০ নভেম্বর অস্ট্রেলিয়া রওনা হওয়ার কথা শুভর।