শুভর 'আহারে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
♦ আরিফিন শুভ কলকাতায় যাচ্ছেন নতুন ছবিতে সাইন করার জন্য। 

♦ তাঁর এবারের ছবি ‘আহারে’। পুরো ছবির গল্প রান্না নিয়ে।
♦ ‘আহারে’ ছবির শুটিং শুরু হবে ১২ ফেব্রুয়ারি।
♦ ছবিতে তিনি অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে।
♦ নতুন বছর শুরু থেকেই একটু টাইট শিডিউলের মধ্যে আছেন শুভ।

আরিফিন শুভ
আরিফিন শুভ

২৬ জানুয়ারি আরিফিন শুভ কলকাতায় যাচ্ছেন নতুন ছবিতে সাইন করার জন্য। তাঁর এবারের ছবি ‘আহারে’। পুরো ছবির গল্প রান্না নিয়ে। ঢাকার একজন স্বনামধন্য শেফ আর কলকাতার একজন রন্ধনশিল্পীর পরিচয়, রান্না বিনিময়, এর মধ্য থেকে ভালো লাগা তৈরি। এভাবেই নিজের নতুন ছবির ব্যাপারে প্রথম আলোকে বললেন চিত্রনায়ক আরিফিন শুভ। ‘আহারে’ ছবিতে তিনি অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে।

আরিফিন শুভ বললেন, নতুন বছর শুরু থেকেই একটু টাইট শিডিউলের মধ্যে আছেন। কলকাতায় ‘আহারে’ ছবির শুটিং শুরু হবে ১২ ফেব্রুয়ারি। ছবির পরিচালক রঞ্জন ঘোষ। এরপর ঢাকায় ফিরে ১ মার্চ থেকে ‘লাক্স-চ্যানেল আই সুপার স্টার’ প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। ১৯ মার্চ এই কাজ শেষ করে পরদিন যাবেন কলকাতায়। সেখানে অরিন্দম শীলের ‘বালিঘর’ ছবির শুটিং করবেন। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা।

আরিফিন শুভ আরও বললেন, ‘ছুঁয়ে দিল মন’ ছবির পর আবারও পরিচালক শিহাব শাহীনের সঙ্গে কাজ করছেন। তাঁর এবারের ছবি ‘মন ফড়িং’। এই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে মে মাসে।