শুভর ‘ভালোবাসা জিন্দাবাদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেফিন শুভর নতুন চলচ্চিত্র ভালোবাসা জিন্দাবাদ। পরিচালক দেবাশীষ বিশ্বাস। গতকাল শুক্রবার সন্ধ্যায় ছবিটির শিল্পী ও কলাকুশলীদের নিয়ে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।আরেফিন শুভ বলেন, ‘শুরু থেকেই আমার লক্ষ্য ছিল চলচ্চিত্রে ব্যস্ত হওয়া। আমি সে পথেই এগোচ্ছি।’নতুন ছবি প্রসঙ্গে শুভ বলেন, ‘এটি পুরোপুরি প্রেমের ছবি। সমসাময়িক তরুণদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে ছবির গল্প।’শুভ আরও বলেন, ‘দেবাশীষ বিশ্বাসকে অনেক আগে থেকেই চিনি। তাঁর কাজের অন্ধভক্ত আমি। তিনি যে কয়টি ছবি নির্মাণ করেছেন, সব কটি প্রশংসিত হয়েছে। অনেক দিন পর আবার তিনি ছবি তৈরি করছেন। তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমি এ সুযোগকে কাজে লাগাতে চাই।’ দেবাশীষ বিশ্বাস জানান, এপ্রিল মাসের শেষ নাগাদ ছবিটির শুটিং শুরু হবে। ভালোবাসা জিন্দাবাদ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করবেন নবাগত একজন নায়িকা।