শুভা মুদগালের প্রযুক্তি-প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভা মুদগাল যে এতটা প্রযুক্তিপ্রেমী, সেটা মোটেও জানা যায়নি এদ্দিন। যেকোনো প্রযুক্তিরই একদম সাম্প্রতিকতম সংস্করণ তাঁর ব্যবহার করা চাই। আর ডিজিটাল রেকর্ডার, ডিজিটাল কলম, এসব প্রযুক্তিপণ্যের প্রতি তাঁর আগ্রহ তো ছিলই। সম্প্রতি শুভা পরিচালনা করেছেন সংগীতবিষয়ক একটি ভার্চুয়াল পাঠদান পর্বও। শুভা আর তাঁর স্বামী অনীশ প্রধান, দুজন মিলে অনলাইনে এই পরীক্ষামূলক ক্লাস পরিচালনা করেছেন। ‘নতুন কোনো প্রযুক্তিপণ্য দেখলেই সেটা না কেনা পর্যন্ত আমার শান্তি নেই। প্রযুক্তি সব সময়ই আমাকে আকর্ষণ করে।’ জানিয়েছেন শুভা মুদগাল। ওয়েবসাইট।