শুভেচ্ছা দূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের শুভেচ্ছা দূত হয়েছেন হলিউডে নাম কেনা স্প্যানিশ তারকা অ্যান্টনিও ব্যান্ডেরাস। সম্প্রতি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনের লড়াইয়ে ব্যান্ডেরাস এই দূত হিসেবে কাজ করবেন। ইউএনডিপি জানায়, ২০১৫ সালের মধ্যে বিশ্বের দারিদ্র্য অর্ধেক মোচনে তাদের যে লক্ষ্য রয়েছে, তা অর্জনে ব্যান্ডেরাসের তারকা-ভাবমূর্তিকে কাজে লাগানো হবে। ওয়েবসাইট।