শুভেচ্ছা দূত মাধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুড ফুড নামের একটি খাদ্য চ্যানেলের শুভেচ্ছা দূত হলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। অথচ রান্নাবান্না নাকি সেভাবে কিছুই করতে পারেন না তিনি। এ নিয়ে তাঁর বিন্দুমাত্র আক্ষেপ নেই। রান্নাবান্না সর্ম্পকে মাধুরী বলেন, ‘আমি রান্না করতে পারি না ঠিকই, কিন্তু আমার স্বামী তো অনেক ভালো রান্না করেন। রান্না করতে না পারলেও রান্নাবান্না করাটাকে খুবই পছন্দ করি। এমনকি খেতেও পছন্দ করি। তবে আমার স্বামী অনেক ভালো রান্না করেন।’ তাঁর স্বামী চিকিত্সক শ্রীরাম নেনের রান্নার গুণে মুগ্ধ হয়ে তাঁকে বিয়ে করেন বলেও জানান তিনি। অনেকেই আবার এটাতে অবাকও হতে পারেন। কিন্তু তাতে কী। চিকিত্সক নেনেকে বিয়ে করার অন্যতম কিছু কারণের মধ্যে ছিল ভালোমানের রান্না করার যোগ্যতা।