শুভেচ্ছা দূত হাবিবুল বাশার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখী টেলিভিশনের ক্রিকেট শুভেচ্ছা দূত হলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। বিশ্বকাপের ক্রিকেটের আসরজুড়ে তিনি থাকবেন শুধু বৈশাখীর পর্দায়। তিনি Èটাইম টু ক্রিকেট' নামে একটি অনুষ্ঠানে উপস্থাপনার কাজ করবেন। অনুষ্ঠানটি উপলক্ষে আজ বৃহস্পতিবার বৈশাখী টেলিভিশন কার্যালয়ে দুই পক্ষের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।হাবিবুল বাশার বলেন, `এত দিন বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকতাম। আর এবার উপস্থাপনা করতে হবে। বিষয়টি যেমন আকর্ষণীয় ঠিক তেমনি চ্যালেঞ্জিংও বটে। কারণ পুরো অনুষ্ঠানটির ডিজাইনও করতে হবে আমাকে। সবকিছু মিলে মনে হচ্ছে ভালো একটা কিছু হবে। আমি ক্রিকেটের মানুষ, ক্রিকেট নিয়ে এ ধরনের আয়োজনের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে।'বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, `বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। হাবিবুল বাশার সুমন আমাদের সঙ্গে যোগ দেওয়ায় সে আয়োজন আরও সমৃদ্ধ হলো।'`টাইম টু ক্রিকেট' অনুষ্ঠানটি প্রযোজনা করবেন পলাশ মাহবুব। এ ছাড়া অনুষ্ঠানের সঙ্গে কাজ করবে বৈশাখী টেলিভিশনের পুরো স্পোর্টস টিম।