শুভেচ্ছাদূত ইমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌন্দর্যসচেতন ছেলেদের জন্য চালু হওয়া একটি সেলুনের শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়ক ও মডেল মামনুন ইমন। গতকাল বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ইমনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তি স্বাক্ষরের পর প্রথম আলো ডটকমকে ইমন বলেন, ‘বাইরের দেশে শুভেচ্ছাদূতের প্রচলনটা যেভাবে আছে, আমাদের দেশে কিন্তু তা খুব একটা নেই। তবে এখন অনেক প্রতিষ্ঠানই শুভেচ্ছাদূতের ব্যাপারটি নিয়ে ভাবছে বলে মনে হচ্ছে। আমি এর আগে কোনো প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হইনি। এ প্রতিষ্ঠানের ভাবনাটা ভালো লেগেছে, তাই রাজি হলাম।’ইমন এখন নতুন একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সাদেক সিদ্দিকীর পরিচালনায় ইমনের নতুন ছবিটির নাম ‘শিউলিমণি’। এতে ইমনের বিপরীতে অভিনয় করছেন নিপুণ। এটি ইমন-নিপুণ জুটির দ্বিতীয় ছবি। ইমন বলেন, ‘বেশ দ্রুততার সঙ্গে ছবিটির কাজ চলছে। ঈদে এটিএন বাংলায় ছবিটির বিশ্ব প্রদর্শনী অনুষ্ঠিত হবে।’ ‘শিউলিমণি’ ছবিটি ছাড়া ইমন খুব শিগগির স্বপন আহমেদের পরিচালনায় ‘পরবাসিনী’ ছবির শুটিং শুরু করবেন। এখানে ইমন অভিনয় করবেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে।