শুভেচ্ছাদূত মৌসুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী
মৌসুমী

চিত্রনায়িকা মৌসুমী এবার আরএফএলের শুভেচ্ছাদূত হলেন। আজ দুপুর ১২টায় ঢাকার গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে এক চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে তিনি আরএফএলের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হন।

মৌসুমী বলেন, ‘এটা ভালো লাগছে যে আমি আরএফএলের মতো ভালো মানের একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছি। প্রতিষ্ঠানের কর্ণধার এবং এর সঙ্গে জড়িত প্রত্যেককেই আমার পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা।’

এদিকে মৌসুমীকে শুভেচ্ছাদূত হিসেবে পেয়ে আরএফএল গ্রুপও বেশ আনন্দিত। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে হেড অব মিডিয়া সুজন মাহমুদ জানান, ‘মৌসুমীর মতো এত জনপ্রিয় একজন অভিনয়শিল্পীকে শুভেচ্ছাদূত হিসেবে পাওয়াটা আমাদের জন্য খুবই আনন্দের।’

এদিকে চিত্রনায়িকা মৌসুমী গত ২৫ জানুয়ারি থেকে শুরু করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল পরিচালিত ‘কাঁটাতার’ ছবির শুটিং। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন বিদ্যা সিনহা মীম ও আরেফিন শুভ।