শুভেচ্ছাদূত শাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাকিব খান এশিয়ান টাউন ডেভেলপমেন্ট লিমিটেডের আবাসন প্রকল্প এশিয়ান ডুপ্লেক্স টাউনের শুভেচ্ছাদূত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মীর আফছার আলীর সঙ্গে শাকিব খানের চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রিয়ন্তীর প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার পাঠান, কজিটোর রাজীব হাসান চৌধুরীসহ এশিয়ান টাউনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শাকিব খান বলেন, ‘প্রতিষ্ঠানটির কার্যক্রম আমার পছন্দ হয়েছে। তাই প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করতে রাজি হয়েছি। শিগগিরই আমি এই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের কাজ করব।’ জানা গেছে, মার্চ মাসের প্রথম সপ্তাহে এই বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নেবেন শাকিব।