শুভ্র চরিত্রে অভিনয়ের অপেক্ষায় আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>অ্যালেন শুভ্র। অভিনয় করছেন নাটক আর চলচ্চিত্রে। এরই মধ্যে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। আজকের তারকার টি-টোয়েন্টির অতিথি তিনি।
অ্যালেন শুভ্র
অ্যালেন শুভ্র

স্ট্রেট বল
সবচেয়ে বেশি পড়া বই
আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস চিলেকোঠার সেপাই।
সবচেয়ে বেশি দেখা সিনেমা
ট্যাক্সি ড্রাইভার।
অভিনেতা না হলে
হয়তো কোনো অফিসের কর্মী হতাম, ৯টা-৫টা অফিস করতাম।
স্কুলে একদিন
স্কুলে একবার অনেকগুলো পটকা আনা হয়েছিল। ক্লাসের ভেতরেই পটকা ফুটে গিয়েছিল। এই অভিযানে আমিও ছিলাম!
গুগলি
যার অটোবায়োগ্রাফিতে অভিনয় করতে পারলে জীবন ধন্য হতো
হুমায়ূন আহমেদ।
একদিন সকালে ঘুম থেকে উঠে যদি দেখি, স্টিভেন স্পিলবার্গ আমার সঙ্গে দেখা করার অপেক্ষায় ড্রয়িং রুমে বসে আছেন!
চোখে-মুখে পানি দেব। দিতেই থাকব!

হঠাৎ রাস্তায় অচেনা এক মেয়ে যদি বলে, ‘আমি তোমার নায়িকা হতে চাই।’
হাসব।
যদি এমন জাদু জানতাম
যে জাদু দিয়ে পেছনের দিনগুলোতে ফিরে যাওয়া যাবে।

বাউন্সার
মিডিয়ার যে ব্যাপারটা ভালো লাগে না
কেন এত সকালে কল দেয়!
যে প্রশ্নের মুখোমুখি হয়েছি সবচেয়ে বেশি
‘আপনি কি একটু অন্য রকম?’
সেদিন অভিনয় ছেড়ে দেব, যেদিন...
যেদিন আমি থাকব না।
যদি একটা টিভি চ্যানেলের মালিক হতাম
সব নতুন পরিচালক আর অভিনয়শিল্পীকে সুযোগ দিতাম।

ফুল টস
মুঠোফোনের ডায়াল লিস্টে যার নাম সবচেয়ে বেিশ
পান্ডা! এটা একটা কোডনেম। আসল নামটা বলা যাবে না।
যে কাজটা সবচেয়ে ভালো পারি
হাসতে।
অভিনয়-জগতের সবচেয়ে ভালো বন্ধু
অনিমেষ আইচ, তৌসিফ মাহবুব, সাবিলা নূর।
বড় পর্দায় নিজেকে দেখার অপেক্ষা
স্বপ্নটা অনেক আগে থেকেই দেখছি। কাউকে মুখ ফুটে বলিনি। এখন সময়টা যত এগিয়ে আসছে, মনে হচ্ছে অপেক্ষাটা আরও বাড়ছে।

পাওয়ার প্লে
অভিনেতা হিসেবে নিজেকে দশে
শূন্য দেব। আমার মনে হয় আমি কিছুই পারি না। ভয়ে নিজের কাজ দেখি না।
অবাক করা ভক্ত
একবার এক ভক্ত আমার সঙ্গে ছবি তোলার জন্য রাস্তায় বাস থেকে নেমে গিয়েছিল।
টার্নিং পয়েন্ট
সবগুলো কাজকেই নিজের টার্নিং পয়েন্ট মনে করি। এর মধ্যে আছে অনিমেষ আইচের হলুদ, অমিতাভ রেজার ইচ্ছা হলো, আদনান আল রাজিবের অ্যাট এইটিন, ওয়াহিদ আনামের মেঘলা।
হুমায়ূন আহমেদের লেখা ‘শুভ্র’ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে
এতক্ষণে মনের কথা বলেছেন। এই চরিত্রে অভিনয়ের অপেক্ষায়ই আছি।