শুভ্র দেব ও চঞ্চল চৌধুরীর গান আর কবিতা
শুভ্র দেব ও চঞ্চল চৌধুরী কবিতা আবৃত্তি এবং গান করলেন। গতকাল বৃহস্পতিবার বিটিভির মিলনায়তনে ‘আনন্দমেলা’ অনুষ্ঠানের জন্য গান ও কবিতা আবৃত্তির দৃশ্য ধারণ করা হয়। ‘আনন্দে আকাশ ছুঁলেই বিষণ্নতা’ শিরোনামে কবিতা আবৃত্তির পরই শুরু হয় গান।‘আনন্দমেলা’র উপস্থাপক আনজাম মাসুদ বলেন, ‘আমাদের এই পর্বের ভাবনাটা ছিল বন্ধু নিয়ে। গান ও কবিতা একই সঙ্গে তুলে ধরার চেষ্টা ছিল। গীতিকার কবির বকুল সেভাবেই পুরো ব্যাপারটি রচনা করেছেন।’‘বন্ধু এসো দুঃখ ভালোবেসে’ গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন শুভ্র দেব ও চঞ্চল চৌধুরী। জানা গেছে, গান শুরুর আগে দুজন দুইভাবে কবিতা আবৃত্তি করেছেন। শুভ্র দেব বললেন, ‘ভাবনাটা একেবারেই নতুন। দর্শক নিশ্চয়ই আনন্দ পাবেন।’চঞ্চল চৌধুরী বললেন, ‘ঈদের কাজের জন্য খুব ব্যস্ত থাকতে হচ্ছে। তার পরও নতুনত্বের কারণে আমি কাজটা করছি। চমৎকার কথা এবং সুর।’ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর ‘আনন্দমেলা’ প্রচারিত হবে বিটিভিতে।