শুভ্র দেবের গান নিয়ে ‘জয় ছিনিয়ে আনো’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ক্রিকেট নিয়ে শুভ্র দেবের মিউজিক ভিডিও জয় ছিনিয়ে আনোর মোড়ক উন্মোচন হলো। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, ক্রিকেটার শাহরিয়ার নাফিজের মা সালমা আঞ্জুম, সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, পীযূষ বন্দ্যেপাধ্যায়, মোজাফফর হোসেন, শহিদুল আজম, বসুধা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জব্বার খান ও শুভ্র দেব।