শুভ্রার গানের সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সন্ধ্যা থেকে শুভ্রা দেবনাথ শুনিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একগুচ্ছ গান। সংগীতপ্রিয় শ্রোতায় ভরে উঠেছিল আলিয়ঁস ফ্রঁসেজের দোতলার মিলনায়তন। স্বাভাবিক সময়ে ফরাসি চলচ্চিত্র দেখানো হয় এই মিলনায়তনে। শুভ্রা শিক্ষকতা করেন, পাশাপাশি গান। দেশে ও দেশের বাইরে মঞ্চের অনুষ্ঠানে গান করেন তিনি। বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও জিতেছেন এই তরুণ শিল্পী। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে গতকাল গান শুনতে এসেছিলেন সেখানকার নিয়মিত শ্রোতারা।