শুরু হচ্ছে অর্কিড প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অর্কিড সোসাইটির আয়োজনে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে অর্কিড প্রদর্শনী। ঢাকার গুলশানের ৯৫ নম্বর সড়কে (সিএনসি) ২ নম্বর বাড়িতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার ও কাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রদর্শনী চলবে। বিভিন্ন জাতের দুর্লভ অর্কিড পাওয়া যাবে প্রদর্শনীতে। অর্কিডপ্রেমীরা এ প্রদর্শনী থেকে অর্কিডসহ বিভিন্ন গাছও কিনতে পারবেন। এ ছাড়া অর্কিড-সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে। এ প্রদর্শনীর প্রবেশ মূল্য ২০ টাকা। বিজ্ঞপ্তি।