শুরু হচ্ছে ক্লোজআপ ওয়ান ‘মৌলিক গান রাউন্ড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচিত সেরা ১০ গীতিকারের গান নিয়ে শুরু হচ্ছে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’-এর মৌলিক গান রাউন্ড। এ পর্বটি আজ রাত নয়টা ১৫ মিনিটে এনটিভিতে দেখা যাবে কোনো ধরনের বিজ্ঞাপন বিরতি ছাড়াই। ক্লোজআপ ওয়ান মৌলিক গানের এই বিরতিহীন রাউন্ডে বিচারক হিসেবে থাকছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবী ও পার্থ বড়ুয়া। এ ছাড়া অনুষ্ঠানে নির্বাচিত ১০ গীতিকারও উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ক্লোজআপ ওয়ান মৌলিক রাউন্ডের জন্য গানের কথা আহ্বান করা হলে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়। এতে অংশ নেন সাত হাজার প্রতিযোগী। তাঁদের মধ্য থেকে ১০ জন গীতিকারকে নির্বাচিত করা হয়। পরে তাঁদের লেখা গানগুলোতে সুরারোপ করেন দেশের খ্যাতনামা ১১ জন সুরকার। ‘ক্লোজআপ ওয়ান ২০১২’-এর সেরা দশে ঠাঁই পাওয়া ১০ প্রতিযোগীর কণ্ঠে শোনা যাবে নতুন এ ১০টি গান।তারিকুল ইসলামের কথায় ও বারী সিদ্দিকীর সুরে ‘রঙের কারিগর’ গানটি গাইবেন প্রিয়াঙ্কা। কামরুজ্জামান আজাদের কথায় ‘মেঘের শ্রাবণধারা’ গানটি পরিবেশন করবেন জান্নাত। গানটির সুর করেছেন তানিম এবং সোহেল। হাসনাত মহসিনের কথায় ও আশরাফ বাবুর সুরে ‘বর্ণমালা’ গানটি গাইবেন বাবু। রফিক মুয়াজ্জিনের কথায় এবং নকীব খানের সুরে ‘কতখানি তোমায় চাই’ গানটি পরিবেশন করবেন রিতু। নাজমুল খানের কথায় এবং শফিক তুহিনের সুরে ‘সাদা হূদয়’ গানটি পরিবেশন করবেন সিঁথি।এ ছাড়া, রানা সোহেলের কথায় এবং আলী আকবর রুপুর সুরে ‘বাবা’ গানটি পরিবেশন করবেন সোহাগ। মেজর আনিসুল ইসলামের কথায় এবং লাকি আখন্দের সুরে ‘সোনামুখী সুঁই’ গানটি গাইবেন শেফালি। সুহূদ সুফিয়ানের কথায় এবং পিলু খানের সুরে কেয়া গাইবেন ‘ঢাকামুখী ট্রেন’। মহিউদ্দিন মুন্সির কথায় ও টিপুর সুরে ‘বাংলার ইতিকথা’ গানটি গাইবেন টুটুল এবং কাওসার আহমেদ কাজলের কথায় ও ফুয়াদ নাসের বাবুর সুরে ‘তোমার হাতের ঘুড়ি’ গানটি গাইবেন লায়লা।