শুরু হচ্ছে গাধার পালের উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ থেকে ১২ ফেব্রুয়ারি গাধার পালের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সমকালীন ভিডিও চলচ্চিত্র উত্সব ২০১১’। সংগঠনটি প্রতিষ্ঠার পর এটি তাদের প্রথম ভিডিও চলচ্চিত্র উত্সব। বেইলী রোডের গাধার পালের মুক্তমঞ্চে এটি অনুষ্ঠিত হবে। প্রতিদিনের অনুষ্ঠানের শুরুতে থাকছে ইনস্ট্রুমেন্টাল মিউজিক। অনুষ্ঠানের শেষ দিন মেকআপ আর্টিস্ট বাবুল আহমেদ এবং তরুণ নির্মাতা রবিকে সম্মাননা প্রদান করা হবে।উত্সবে ২০১০ সালে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিও চলচ্চিত্র থেকে সেরা ১৩টি প্রযোজনা উত্সবে প্রদর্শিত হবে। এ ছাড়া থাকবে আলোচনা অনুষ্ঠান। সমকালীন বিষয় নিয়ে অলোচনা অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন তারেক মাসুদ, মোরশেদুল ইসলাম, সারা যাকের, নাসিরউদ্দিন ইউসুফ, আসাদুজ্জামান নূর, মামুনুর রশীদ, গিয়াস উদ্দিন সেলিম, নূরুল আলম আতিক, মোস্তফা সরয়ার ফারুকী, শহীদুজ্জামান সেলিম, অনিমেষ আইচ ও মেজবাউর রহমান।গাধার পালের তিন দিনব্যাপী এবারের উত্সবে প্রদর্শিত নাটকগুলো হচ্ছে—নরসুন্দর, সহোদরা, হ্যালোইন, কাঁটা, ফেরার পথ নাই থাকে না কোন কালে, মুর্দ্দাফরাস, আয়নায় কার মুখ, মায়া ও মৃত্যুর গল্প, অবাক সন্দেশ, অন্য আলোর মানুষগুলো, লোডশেডিং ও গোপন কথা, ধুলোর মানুষ মানুষের ঘ্রাণ এবং একটি যথাযথ মৃত্যু।