শুরু হচ্ছে পুতুলনাচ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের লোকসংস্কৃতির অন্যতম জনপ্রিয় অনুষঙ্গ ঐতিহ্যবাহী পুতুলনাচের তিন দিনব্যাপী উৎসব শুরু হচ্ছে আজ সোমবার থেকে।শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে আয়োজিত এই উৎসব হবে একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটারে। সন্ধ্যা সাতটায় উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি থাকবেন শিল্পী মুস্তাফা মনোয়ার। সভাপতিত্ব করবেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। উদ্বোধনী অনুষ্ঠানের পর ব্রাহ্মণবাড়িয়ার রয়েল বীণা পুতলনাচ পরিবেশন করবে নৃত্যপালা খণ্ড খণ্ড গল্প এবং সাতক্ষীরার নিউ নিজাম পুতুলনাচ পরিবেশন করবে সতী বেহুলার পালা। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে পুতুলনাচ শুরু হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের পুতুলনাচের দলগুলো তাদের পালা পরিবেশন করবে।