শুরু হচ্ছে প্রতিবন্ধীদের প্রতিভার লড়াই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার শুরু হচ্ছে প্রতিবন্ধীদের প্রতিভার লড়াই। নাম অন্য আলোর গান। বৈশাখী টেলিভিশনে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রতিবন্ধীদের প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠানটি। দেশের তৃণমূল পর্যায়ের অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে মনোনীত ৭১ জন প্রতিবন্ধী শিল্পী অংশ নিচ্ছেন চূড়ান্ত প্রতিযোগিতায়। ২৯টি পর্ব শেষে এবং দর্শকদের পাঠানো মুঠোফোন বার্তার ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন সেরা তিন বিজয়ী। এই প্রতিযোগিতার আয়োজন করেছে কিংবদন্তী মিডিয়া আর পৃষ্ঠপোষকতা করছে বিশ্বাস বিল্ডার্স। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করছে সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিচালিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও বেসরকারি প্রতিষ্ঠান জাতীয় প্রতিবন্ধী ফোরাম। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন পলাশ মাহবুব।